ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে বিএনপি-সংশ্লিষ্ট দুই পক্ষের সংঘর্ষে নিহত ১


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ২:৫৮

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে পূর্ববিরোধ ও বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। তাঁদের মধ্যে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রানীচাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। এর জের ধরে ১৭ সেপ্টেম্বর সকালে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় থেমে থেমে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন। আহতদের মধ্যে অনেকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রানীচাপুর গ্রামের নুরুল হক মিয়ার ছেলে শাহ আলমগীরের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় সূত্রের দাবি, তিনি লিগেল মিয়া ও জালাল মিয়ার পক্ষের লোক। প্রতিপক্ষ আব্দুর রহমানের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন। প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

শাহ আলমগীরের প্রতিবেশী ও ভাই-সম্পর্কীয় সানোয়ার ফকির বলেন, ঢাকার কুর্মিটোলা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে শাহ আলমগীরের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষে জড়িত দুই পক্ষের একটির সঙ্গে চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এবং অপর পক্ষের সঙ্গে শ্রমিকদলের চাকুয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা রয়েছেন বলে স্থানীয়দের দাবি। লিগেল মিয়ার বাবা জালাল মিয়া উপজেলা কৃষকদলের সদস্য বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে সংঘর্ষের কারণ ও দুই পক্ষের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে। সংঘর্ষের পর এক পক্ষ অপর পক্ষকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করলেও এর কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।

খালিয়াজুরী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, লিগেল মিয়া চাকুয়া ইউনিয়ন শ্রমিকদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর জানা মতে, লিগেল মিয়ার বাবা মো. জালাল মিয়া উপজেলা কৃষকদলের সদস্য।

অন্যদিকে, স্থানীয় বিএনপির নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুর রহমান চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে তাঁর পদ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে। দলের কমিটির একটি তালিকায় তাঁর নামের পাশে ‘সম্মানিত সদস্য’ উল্লেখ থাকলেও তাঁর আত্মীয়দের দাবি, তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি।

ঘটনার খবর পেয়ে খালিয়াজুরী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শাহ আলমগীরের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, ‘ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সঠিক বিষয়টি এখনো পুরোপুরি জানা যায়নি। দুই পক্ষ থানায় অভিযোগ দেওয়ার পর রাতেই দুটি মামলা এফআইআরভুক্ত হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে কুতুবদিয়ায় ধরা'র মানববন্ধন

নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

বড়লেখায় ধর্মান্তর হয়ে বিয়ে, নিবন্ধন নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ কাজীর

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলে এতিমদের বসতভিটা ও মাদ্রাসা দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১

বিজিবির অভিযানে ফুলগাজীতে ১ কোটি ২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

টাঙ্গাইলে ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল ২ হাজার ২৬২ টি সরকারি পাঠ্যবই