দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদ হারালেন বাকেরগঞ্জ পৌর বিএনপির দুই নেত্রী
দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির দুই নারী নেত্রীকে তাঁদের পদসহ দলীয় সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই নেত্রী হলেন—মোসাঃ ফারজানা আক্তার — মহিলা বিষয়ক সম্পাদক।
মোসাঃ সোমা খান — সহ-মহিলা বিষয়ক সম্পাদক, বাকেরগঞ্জ পৌর বিএনপি।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মুঃ শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার ভিত্তিতে তাঁদের নিজ নিজ পদসহ দলীয় সকল সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এদিকে, সংগঠনে শৃঙ্খলা বজায় রাখতে বাকেরগঞ্জ পৌর বিএনপি কঠোর অবস্থান নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে পৌর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, বাকেরগঞ্জ পৌর বিএনপিতে শুদ্ধি অভিযান কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে বিজ্ঞপ্তিতে অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর