ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৩:৩

 শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে ধানগড়া পালপাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে, গত বছর রায়গঞ্জে ৮৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১টিতে। নতুন আটটি মণ্ডপ যুক্ত হওয়ায় এবার পূজার আয়োজন ও প্রস্তুতিতে বাড়তি ব্যস্ততা দেখা গেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ মণ্ডপে প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ। কোথাও বাঁশ ও কাপড় দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ, আবার কোথাও চলছে বৈদ্যুতিক আলোকসজ্জার কাজ। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে মণ্ডপের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

ধানগড়া পালপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রনজিৎ পাল (৬৫) ও তাঁর ছেলে রনি পাল (২৭)। বাঁশ, কাঠ, খড় ও সুতলি দিয়ে কাঠামো তৈরির পর তাতে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। এখন চলছে প্রতিমায় রং, অলংকার ও অন্যান্য সাজসজ্জার কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা সরবরাহ করতে দিন-রাত কাজ করছেন তাঁরা।

রনজিৎ পাল ও রনি পাল বলেন, পূজার আগে প্রতিমার কাজ শেষ করতে তাঁদের ব্যস্ততা বেড়েছে। কাঠ, বাঁশ, খড়, রং ও অন্যান্য উপকরণের পাশাপাশি শ্রমিকের মজুরি ও পরিবহন খরচও বেড়েছে। এতে আগের তুলনায় প্রতিমা তৈরিতে ব্যয় বেশি হচ্ছে।

মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরির প্রধান উপকরণ মাটি হলেও এর সঙ্গে কাঠ, বাঁশ, খড়, রং ও বিভিন্ন সাজসজ্জার সামগ্রী প্রয়োজন হয়। এসব উপকরণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। তবে প্রতিমার পারিশ্রমিক সে অনুপাতে না বাড়ায় তাঁদের লাভ কমে যাচ্ছে।

রায়গঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পদপ্রার্থী সঞ্জয় চন্দ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাম সরকার বিপ্লব বলেন, উপজেলার সব মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ধানগড়া পালপাড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিমাশিল্পী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

নতুন আটটি মণ্ডপ যুক্ত হওয়ায় এবার রায়গঞ্জে দুর্গাপূজার আয়োজন আরও বিস্তৃত হয়েছে। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজেও ততই বাড়ছে ব্যস্ততা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ