নোয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল, ৫৫ জিপিএ-৫ প্রাপ্তকে সম্মাননা
নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে উদ্যাপন ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ‘শিরিন গার্ডেন’ এর শহীদ হল মিলনায়তনে উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সালের সার্বিক পৃষ্ঠপোষকতা এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এসময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। কাঙ্ক্ষিত এই স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পুরো মিলনায়তনজুড়ে বিরাজ করছিল এক উৎসবমুখর পরিবেশ।
কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর
জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে কুতুবদিয়ায় ধরা'র মানববন্ধন
নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার
বড়লেখায় ধর্মান্তর হয়ে বিয়ে, নিবন্ধন নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ কাজীর
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
টাঙ্গাইলে এতিমদের বসতভিটা ও মাদ্রাসা দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১
বিজিবির অভিযানে ফুলগাজীতে ১ কোটি ২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ