ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল ২ হাজার ২৬২ টি সরকারি পাঠ্যবই


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৩:২১

টাঙ্গাইলের মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম ও দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২ টি সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। বইগুলোর ওজন প্রায় ৮০০ কেজি। এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আ'টক করা হয়েছে। মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা বইয়ের মধ্যে ইংরেজি ব্যাকরণ ৬০০, বাংলা ব্যাকরণ ৪৬৮, গণিত ৩১২, বাংলা সাহিত্য ১৫০ ও বাংলা সহপাঠ ৪২০ টি বই রয়েছে। আটক ইব্রাহীমের দাবি, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি প্রতি কেজি ২০ টাকা দরে বইগুলো কিনেছেন। সন্ধ্যায় ভ্যানযোগে বইগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে। তবে বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন বলেন, তার অগোচরেই এসব বই সরিয়ে নেয়া হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন বইগুলো জব্দের ব্যবস্থা করেন। মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বাবুল হাসান ঘটনার বিষয়ে বলেন, সরকারি পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল, কার মাধ্যমে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব বই কোথা থেকে এবং কীভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা হয়েছে। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নৈশপ্রহরী তোফায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা