নিয়ামতপুরে জাতীয় শহীদ শেখ রাসেল দিবস পালিত
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপজেলা প্রশসানসহ বিভিন্ন সংগঠন যথাযোগ মর্যাদায় পালন করে। সোমবার ১৮ অক্টোবর সকাল ৯টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
পুস্পস্তাবক অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির। পরে কেক কাটা হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, আইয়ুব হোসাইন, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শাহাজামাল প্রমুখ। এছাড়া তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমী, বেসরকারী প্রতিষ্ঠান রিক, আশ্রয় আলাদা আলাদাভাবে দিবসটি পালন করে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied