ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক দুটি অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় ইয়াবাসহ মো. মুতাহার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুলাহ আল মঈন হাসান।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির চান্দেরহাট বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালান। এ সময় ১৪ পিস ইয়াবাসহ মো. মুতাহার হোসেন নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জগন্নাথপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। পরে আটক মুতাহার হোসেনকে উদ্ধার করা ইয়াবাসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ২ মিনিটে ৪২ বিজিবির ভান্ডারা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সুইহাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২৫ হাজার ২০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুলাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর