ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
ঢাকার ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকে ধাক্কা লেগে মোঃ খালিদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাইপাস সড়কের পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ হোসেন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের দিকে ফিরছিলেন খালিদ হোসেন। পথে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং খালিদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী রবিউলও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় আইনগত প্রক্রিয়া আশুলিয়া থানা পুলিশ সম্পন্ন করেছে। নিহত পুলিশ সদস্যের বাড়ি ধামরাইয়ে হওয়ায় পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর