টাঙ্গাইলে এতিমদের বসতভিটা ও মাদ্রাসা দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে এতিমদের বসতভিটা ও একটি মাদ্রাসা সংলগ্ন জমি দখলের অভিযোগ তুলে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। টাঙ্গাইল প্রেস ক্লাবে ১৮ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার মায়ের ওয়ারিশসূত্রে পাওয়া বৈধ মালিকানাধীন বসতভিটা ও মাদ্রাসা সংলগ্ন জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। এ চক্রের নেতৃত্বে রয়েছেন আরফান আলী মোল্লা ও আমানুল্লাহ আমান'সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। লিখিত বক্তব্যে তিনি জানান, বিল ঘারিন্দা মৌজার একটি নির্দিষ্ট দাগে তার বৈধ মালিকানা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বিভিন্নভাবে হয়রানি ও দখলচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জাল কাগজপত্রের মাধ্যমে সরকারি অধিগ্রহণকৃত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাসের জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় খারিজ করা হয়েছে। এর ফলে সরকারি জমিকে ব্যক্তিমালিকানায় দেখিয়ে তার বৈধ জমি দখলের চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তোলেন, একবার সরকারিভাবে অধিগ্রহণ করা মহাসড়কের জমি পরবর্তীতে কোনো ব্যক্তির নামে খারিজ দেওয়া কতটা বৈধ? যদি তা বেআইনি হয়, তবে কোন প্রভাব বা প্রক্রিয়ায় এটি করা হয়েছে, তা তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে খারিজ বাতিলের জন্য আবেদন করা সত্ত্বেও কেন দীর্ঘসূত্রতা করা হচ্ছে, সেটিও তিনি প্রশাসনের কাছে জানতে চান। তিনি আরও বলেন, তার মা জীবিত থাকা অবস্থায় আদালতের রায় অনুযায়ী জমির দখল বুঝে পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জাল ওয়ারিশ সনদ ও অবৈধ বণ্টননামা তৈরি করে জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন একাধিকবার তাকে হুমকি দিয়েছে এবং শারীরিকভাবে আক্রমণ করেছে। এসব ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, এখনো বিভিন্ন মাধ্যমে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জোরপূর্বক জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে আরো বলেন, আমানুল্লাহ আমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত, আর্থিক বা পারিবারিক বিরোধ নেই। তারপরও তাকে বারবার চাপ দেওয়া হচ্ছে জমি লিখে দেওয়ার জন্য। তিনি দাবি করেন, যদি কোনো লেনদেন বা বিরোধ থাকে, তা আরফান মোল্লার সঙ্গে থাকতে পারে, কিন্তু তাকে অযথা টার্গেট করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তাকে ভয় দেখাতে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে বিভ্রান্তিকর এবং নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ বিষয়ে প্রয়োজনে অডিও প্রমাণ দেওয়ার কথাও জানান তিনি। মোস্তাফিজুর রহমান বলেন, “আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার বা আমার পরিবারের ক্ষতি হতে পারে।” তিনি প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মূল সমস্যা তৈরি হয়েছে সরকারি অধিগ্রহণকৃত জমি পুনরায় ব্যক্তিমালিকানায় খারিজ দেওয়ার কারণে। এ খারিজ বাতিল করা হলে সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। এছাড়া তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরতে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা