ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৩১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এ ঘটনা ঘটে।

নিহত রফিক মাঝি চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জয়নাল মাঝি। চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিজের গরু চরাতে এবং সোনারচর সমুদ্রসৈকতে ভেসে আসা প্লাস্টিকজাত দ্রব্য সংগ্রহ করতে সেখানে যান রফিক মাঝি। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে নৌকায় বসে চা পান করছিলেন তিনি।

হঠাৎ বজ্রপাতে রফিক মাঝি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।স্থানীয়রা জানান, সাগর থেকে ভেসে আসা বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য সোনারচরের সৈকতে পড়ে থাকত। সেগুলো সংগ্রহ করে বিক্রি করতেন রফিক মাঝি। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনারচরের বনে নিজের গরু চরাতেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, রফিক মাঝি দীর্ঘদিন ধরে চরমোন্তাজ ও চরআন্ডা এলাকায় মাঝি হিসেবে নৌকা চালানোর কাজও করেছেন। জীবিকার প্রয়োজনে নৌকা নিয়ে সোনারচরসহ আশপাশের এলাকায় চলাচল করতেন তিনি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ