ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৩২

চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী  প্রেসক্লাবের নতুন কমিটিতে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও চাঁপাই লাইভের নির্বাহী সম্পাদক ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। নতুন কমিটিতে দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এবং আলোকিত গৌড়ের সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, চাঁপাই লাইভের সম্পাদক মাহবুবুর রহমান মিন্টু এবং আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন।  ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন। অন্যদিকে তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। নির্বাচিত হওয়ার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি প্রেসক্লাবের ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ