নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর তাশরিফুল ইসলাম তামীম (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত তাশরিফুল ইসলাম তামীম উপজেলার কাজদহ গ্রামের আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিত পড়ুয়া ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ তারিখ) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তাশরিফুল ইসলাম তামীম । এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।পরে নবাবগঞ্জ থানায় হাজির হয়ে নিখোঁজ জিডি করে যাহার নম্বর(৯৬৬) ।
অবশেষে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আজ ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে কাজদহ নদীতে বালু উত্তোলন করা মেশিনের কাছ থেকে ভাসমান অবস্থায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা । পরিবারের লোকজন গিয়ে মরদেহটি নিখোঁজ তিতুমীরের বলে শনাক্ত করে।
স্থানীয়রা জানান,কাজদহ নদীতে বালু উত্তোলন করা মেশিনের কাছ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি পড়ে ছিল।
নবাবগন্জ থানার এস আই ( উপ পরিদর্শক) ডেভিড হিমাদ্রী বর্মা জানান মরদেহটি কাজদহ নদীথেকে উদ্ধার করা হয়েছে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়