ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে কুতুবদিয়ায় ধরা'র মানববন্ধন


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৫৪

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নবায়নযোগ্য জ্বালানি এখনই ও জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা গেইটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কর্মসূচি ‘Global Week of Action’-এর অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন COP31-এর প্রাক্কালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)'র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন দাবি ও শ্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু ক্ষতিপূরণের অর্থায়ন নিশ্চিত ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান।বক্তারা আরো বলেন, উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ার দু'পাশে দুটি উপজেলা বাঁশখালী ও মহেশখালী কয়লা বিদ্যুতের ক্ষতিকর প্রভাবে এ অঞ্চলের বাসিন্দাদের জীবন জীবিকার ওপর বিরুপ প্রভাব পড়েছে। জীবাশ্ম জ্বালানির কয়লা বিদ্যুতায়নের কারনে দ্বীপের সবুজায়ন ঝুঁকিতে, তাছাড়া জেলে, কৃষক ও লবনচাষি শ্রমিকের পেশার ওপর জীবাশ্ম জ্বালানির সরাসরি প্রভাব দৃশ্যমান হচ্ছে। তাই নতুন করে জীবাশ্ম জ্বালানির প্রকল্প না করার জন্য সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধন থেকে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং জনগণকেন্দ্রিক দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে ধরা কুতুবদিয়ার সমন্বয়ক এম. শহীদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের লোকজন স্বত:স্ফূর্ত অংশ গ্রহণন করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ