ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোল্লাহাটে ৭ বছরের শিশুকে নিপীড়ন: অভিযুক্তের শাস্তি ও ন্যায়বিচারের আকুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ রাত ১১:১৩

বাগেরহাটের মোল্লাহাটে কোমলমতি ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে নিজ প্রাইভেটকারে তুলে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় অভিযুক্ত হাজী রেজাউল করিমের বিরুদ্ধে বাগেরহাটের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে এই বিচার প্রার্থনা করেন।
​মামলার বিবরণ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি স্থানীয় ‘আল মাদরাসাতুল আল আরাবিয়া আল ইসলামীয়া ফেরীঘাট মোল্লাহাট’ মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ২০ জুলাই ২০২৩ তারিখে মোল্লাহাটের চর উন্নয়নপুর এলাকায় শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত নিজ প্রাইভেটকারে তোলে এবং ভেতরে অনৈতিক নিপীড়ন চালায়। শিশুটির আর্তনাদে ভয়ভীতি দেখিয়ে তাকে ছাড় দেওয়া হয়। শিশুটি কান্নাকাটি করে বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানালে গোটা এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাজী রেজাউল করিম শিশুটিকে প্রাইভেটকারে তোলার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করলেও দাবি করেন গাড়িতে আরও চারজন যাত্রী ছিলেন। তবে ওই যাত্রীদের পরিচয় তিনি দিতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও এলাকাটিতে নারী ও শিশুদের সঙ্গে অনৈতিক আচরণ এবং হেনস্তার নানা অভিযোগ রয়েছে।
​ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, ঘটনার পর প্রতিবাদ জানাতে গেলে উল্টো শিশুটির মাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত। স্থানীয় থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করে। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ১০ ধারা এবং দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়। আদালত আরজি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আইনি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
​অবুলিশু শিশুটির পরিবার ও স্থানীয় সচেতন মহল এই ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন আর কোনো শিশু এমন পাশবিক আচরণের শিকার না হয়।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ