ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালিয়ার বড়দিয়ায় দুই থানার ওসির উপস্থিতিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১২:২১

“মাদকের আগ্রাসনে দৃশ্যমান প্রতিরোধে সমাধান”—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়। এতে লোহাগড়া ও নড়াগাতী থানার চার ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড়দিয়া আঞ্চলিক শাখার আয়োজনে এবং কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ঝিকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার নবাগত ওসি মো. হোসেন আলী ও লোহাগড়া থানার নবাগত ওসি মো. শরিফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিএনপি নেতা মোল্যা সাখাওয়াত হোসেন।

সমাবেশে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির,  বড়দিয়া বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোল্যা শাহাদত হোসেন, বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, দি পাটনা একাডেমির এ্যাডহক কমিটির সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু, বিএনপি নেতা নিয়ামত মোল্যাসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের তথ্য দেওয়ার পরও কোনো কোনো ক্ষেত্রে মাদক কারবারিদের সঙ্গে আঁতাত করে চলে আসার ঘটনা ঘটে। এমনকি মাদক কারবারিদের সঙ্গে একই জায়গায় বসে চা পান করার অভিযোগও তোলেন তারা। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. আরিফুর রহমান সবুজ। পৃষ্ঠপোষকতায় ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খান বিকুল আলম এবং বিএনপি নেতা ও খাশিয়াল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মামুন খান।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ