ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘জনগণের রায় ও গণভোটের ফলাফল বাস্তবায়নে বিএনপিই বাধ্য হবে’: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১২:৫৮

জনগণের রায় ও গণভোটের ফলাফল বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে এবং শেষ পর্যন্ত এই বিএনপিকেই তা কার্যকর করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “তারা পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।” শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় সরকারের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, “আমরা কোনো দলীয় দাবি নিয়ে এখানে আসিনি, এসেছি ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য। আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ বলেছিলেন। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন না করে অপমান করেছে। জনগণের সেই অপমানের প্রতিশোধ নিতেই আমরা রাস্তায় নেমেছি।”

লংমার্চের মূল দাবিগুলো তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার সচল চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পানির অভাবে হাহাকার করা মানুষের দুঃখ দূর করার দাবিতে। এছাড়া রাস্তাঘাট, হাটবাজার ও টেম্পু স্ট্যান্ডসহ সর্বত্র চাঁদাবাজি চিরতরে বন্ধ করা, দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই লংমার্চ।

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, “আজ আমরা ৮ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। তবে জনগণের প্রয়োজনে এই ৮ দফা দাবি যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।” জনগণের অধিকার আদায়ে সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলী আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মওলানা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের পথসভা শেষ করে সকাল ১০টার দিকে লংমার্চটি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত