ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পটিয়ায় হাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১:১১

মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি পেল পটিয়ার হাইদগাঁওয়ের শিক্ষার্থীরা। হাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি-২০২৫ ও মাসিক রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে উম্মুল ক্বুরা মডেল একাডেমি ও হযরত শাহজালাল (রহ.) একাডেমি।

মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপপরিচালক প্রফেসর মুহাম্মদ একরামুল হক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া ইসলামী ব্যাংক শাখার ইন্সপেক্টর জসিম উদ্দিন, মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অব.) মো. সিরাজুল ইসলাম, পটিয়া দলিল লেখক সমিতির সভাপতি সামশুদ্দোহা এবং হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামান।

এ ছাড়া চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. ওমর ফারুক, বাংলাদেশ কৃষি ব্যাংক পটিয়া শাখার উপশাখা কর্মকর্তা সিরাজুল হক সুমন, অ্যাডভোকেট আবু মো. ইউসুফ সোহেল ও অ্যাডভোকেট আহমদুর রহমান ছোটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ একরামুল হক বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ