ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় মসজিদের ভেতর শিক্ষককে মারধর, রক্তাক্ত করার অভিযোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১:১২

মসজিদের উন্নয়ন কাজের হিসাব নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে ভোলার মনপুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সিনিয়র সহকারী শিক্ষককে মসজিদের ভেতরে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বেড়িবাঁধসংলগ্ন একটি মসজিদে জুমার নামাজের খুতবা শেষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত শিক্ষক আবদুস জাহের উপজেলার ৪১ নম্বর দক্ষিণ রহমানপুর (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি শাহে আলম উন্নয়নকাজের ব্যয়ের হিসাব উপস্থাপন করছিলেন। এ সময় মুসল্লি বিল্লাল হোসেন কাজের পরিমাণের তুলনায় শ্রমিক ও ব্যয় বেশি হয়েছে বলে প্রশ্ন তোলেন। এ নিয়ে উপস্থিত কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষক আবদুস জাহের ও তাঁর দুই ছেলের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শিক্ষক জাহের। এতে তিনি রক্তাক্ত হন এবং তাঁর পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরে তিনি দুই ছেলেকে নিয়ে মসজিদ থেকে বের হয়ে যান।


শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসা নিতে এসে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন শিক্ষক আবদুস জাহের।

তিনি অভিযোগ করে জানান , “বিল্লাল হোসেনের নেতৃত্বে পাঞ্জাত আলী রাড়ী, বাকের রাড়ী, মো. সালাউদ্দিন সরদার, সিরাজ সরদারসহ কয়েকজন মিলে মব করে আমার ও আমার দুই সন্তানের ওপর হামলা করে। মসজিদের উন্নয়নকাজের বিষয়ে কথা বলায় তারা আমাদের ওপর হামলা চালায়।”

ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মসজিদ কমিটির সভাপতি শাহে আলম জানান , “জাহের মাস্টার মসজিদের নিয়মিত মুসল্লি। শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের উন্নয়ন নিয়ে কথা বলার সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা লজ্জিত ও অনুতপ্ত।”

ঘটনার নিন্দা জানিয়ে মনপুরা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম জানান , “একজন সহকারী শিক্ষকের ওপর এ ধরনের হামলার ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাঁদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান , “শিক্ষকের ওপর হামলার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব জানান , “মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান , “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে উন্নয়নকাজের হিসাব নিয়ে মতবিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ থাকার পরও কীভাবে পরিস্থিতি হামলা পর্যন্ত গড়াল। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত