ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১:২৩

গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জনআসামিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুকসুদপুরের আগারী ব্রীজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
মুকসুদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আল মামুনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এস,আই রাসেল, এএসআই সাব্বির ও আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ৩ জন আসামিকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ