ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১:৩৪

গাজীপুরের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন (২৩) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের সহকারী আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত হোসাইন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে টাঙ্গাইলগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় পৌঁছে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সৈকত হোসাইনের মৃত্যু হয়। এ সময় পিকআপের সহকারী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করে।

কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ