ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাতের আঁধারে সরকারি চালের বস্তা রেখেই পালাল পাচারকারীরা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১:৩৫

নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি চাল রাতের আঁধারে পাচার করা হচ্ছিল। এ সময় জনতার ধাওয়ায় চালের বস্তা সড়কে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে প্রশাসন গিয়ে সেই চাল জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বরুঙ্কা এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়। আজ শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘খবর পেয়ে ১১ বস্তা চাল সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চালগুলো থানায় রয়েছে। ১১টি বস্তায় ৪৫০ কেজি চাল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

স্থানীয় লোকজন জানায়, রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। এ সময় সাধারণ লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রেখেই পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ ও এসি ল্যান্ড গিয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ বস্তা চাল জব্দ করেছে। চালগুলো কোনো সরকারি প্রকল্পের কি না শনাক্ত করা যায়নি।’

ইউএনও বলেন, ঘটনা অনুসন্ধানে কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, ‘তদন্ত কমিটি হয়েছে জেনেছি। তবে এখনো এ সংক্রান্ত কাগজপত্র হাতে পাইনি। রোববার অফিসে গেলে বিস্তারিত জানতে পারব। তারপর কাজ শুরু করব।’

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির