ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড় যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানটি উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম কাচ্চু। পরিস্কার পরিছন্নতা অভিযানটি
পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পর্যন্ত পরিচালিত হয়। এ সময় সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, জাসাস নেতা ইউনুস শেখ, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
Link Copied