ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মুহাম্মদ রাজিব হোসেন। শিক্ষিত, তরুণ ও উদ্যমী এই প্রার্থীকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করা, ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মুহাম্মদ রাজিব হোসেন বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি এ.এম. হাওলাদার এন্ড সন্স-এর প্রোপ্রাইটর।
শিক্ষাজীবনে রাজিব হোসেন সেন্ট আলফ্রেডস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি ও বি.এস.এস. এবং সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল থেকে সমাজকর্ম বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি হাদিস ও তাফসির বিষয়ে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ অধ্যয়নরত।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণ সম্পর্কে মুহাম্মদ রাজিব হোসেন বলেন, এলাকার মানুষের পাশে থেকে কাজ করা, ভরপাশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং নাগরিকদের জন্য একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
নির্বাচিত হলে জনগণের মতামত ও এলাকার প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চান তিনি। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণ, নারীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে তার।
এ ছাড়া প্রয়োজনীয় এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা, জরাজীর্ণ সড়ক সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং খেলাধুলার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রাজিব হোসেন। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার।
ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার বিষয়েও গুরুত্ব দিতে চান তিনি। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র দ্রুত প্রদান, সরকারি সেবা সম্পর্কে জনগণকে তথ্য দেওয়া এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মুহাম্মদ রাজিব হোসেন বলেন, “আমি নেতা হওয়ার জন্য নয়, মানুষের সেবা করার সুযোগ পাওয়ার জন্য আপনাদের পাশে থাকতে চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ভরপাশা ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, যোগাযোগ ও নাগরিক সেবার উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক, স্মার্ট ও ডিজিটাল ভরপাশা ইউনিয়ন গড়ে তুলতে চান।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মুহাম্মদ রাজিব হোসেন ভরপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ
বাউফলে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০
বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: সিরাজগঞ্জে শফিকুর রহমান
ঝিনাইদহে আমতলা-তৈলটুপি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ
লাকসামে ১৬ লক্ষ টাকা দামের গাড়ী উপহার দিলেন এমপি আবুল কালাম
দুই দিনের অভিযান অতপর: বড়লেখার আলোচিত মুন্নি হত্যা মামলার প্রধান আসামি চামেলী গ্রেফতার
ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে নাঃ নাহিদ ইসলা
দুমকিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেকের ওপর শারীরিক নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
ঘিওরে যুবদলের উদ্যোগে ৭দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্ধোধন
আজ থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব শুরু
রাজশাহী চেম্বারে আরশি আবাসিক প্রকল্পের উদ্বোধন