রাজশাহী চেম্বারে আরশি আবাসিক প্রকল্পের উদ্বোধন
রাজশাহীতে আধুনিক নগর জীবনের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করল পরিবেশবান্ধব ও ডিজিটাল আবাসিক প্রকল্প ‘আরশি প্লাটিনাম সিটি’। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করা হয়।
আরশি গ্রুপ অব কোম্পানির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্যাংক ও কর্পোরেট খাতের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিজাত আবাসন ও আধুনিক নাগরিক সুবিধা নিয়ে
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ১৯০ ফুট বাইপাস সংলগ্ন এবং নির্মাণাধীন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিকেএসপির (BKSP) দেয়াল ঘেঁষে অবয়ের মোড়ে গড়ে উঠছে এই প্রকল্পটি। রাজশাহীতে এবারই প্রথম কোনো আবাসিক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে নিজস্ব কমিউনিটি ক্লিনিক ও ফিজিওথেরাপি হাসপাতাল। এছাড়া প্রকল্পটিতে রয়েছে:
সুইমিং পুল, খেলার মাঠ ও বাগান
নিজস্ব মসজিদ, সুপার শপ, আধুনিক জিম ও কমিউনিটি সেন্টার, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিস সুবিধা।
পরিবেশবান্ধব গ্রীন ও ক্লিন ডিজিটাল আবাসন
সহজ কিস্তি ও আকর্ষণীয় অফার
মধ্যবিত্ত ও আবাসন প্রত্যাশীদের নাগালের মধ্যে রাখতে ৩ রুমের ফ্ল্যাট ২৯ লাখ ৫০ হাজার টাকা এবং ২ রুমের ফ্ল্যাট ১৯ লাখ ৫০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। মাত্র ২ লাখ টাকা ডাউন পেমেন্টে সর্বমোট ৪০টি সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ডিসকাউন্ট।
উদ্বোধনী আয়োজন উপলক্ষে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিশেষ আকর্ষণ। উদ্বোধনী গ্রাহকদের মধ্য থেকে উপহার হিসেবে থাকছে একটি ব্র্যান্ড নিউ TOYOTA গাড়ি, ২০টি ডাবল ডোরের রেফ্রিজারেটর সহ অন্যান্য আকর্ষণীয় সামগ্রী।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসেবার সমন্বয়ে রাজশাহীর মানুষকে এক টুকরো স্বপ্নের ঠিকানা উপহার দেওয়াই আরশি গ্রুপের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকোট সার্ভিসেসের অধ্যক্ষ মেজর মুক্তাদির রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট হাসানুজ্জামান এবং ডিজিএম ও সিনিয়র সেলস ম্যানেজার শরিফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আরশি প্লাটিনিয়াম সিটির চেয়ারম্যান কামরুজ্জামান সুমন।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির