ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আজ থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব শুরু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:১৪

আজ শনিবার থেকে জাঁকজমকভাবে দু’দিনব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব শুরু হচ্ছে।“ঐ তিনি যখন যেখানে আবির্ভূত হন, সেই স্থানই মানুষের পরমতীর্থ”, “যে গ্রামে তিনি জন্মেছিলেন, জন্মেছেন বা জন্মিবেন, দরদী প্রাণের দীপক দোলনে নিজ সত্তার আকণ্ঠ অনুবেদনা নিয়ে সেই গ্রামকে নমস্কার কর।” শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের এমন অসংখ্য বাণী ভক্তদের হৃদয়ে ধারণ করে পুন্য তালনবমী তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম শুভ আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব শুরু হচ্ছে। পাবনার হিমাইতপুরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম প্রাঙ্গনে আজ শনিবার থেকে শুরু হয়ে দুই দিন ব্যাপী চলবে এই উৎসব। সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসব পালনের জন্য সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আশ্রম কর্মী এবং দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ দিনরাত পরিশ্রম করে উৎসবের প্রস্তুতি সম্পন্ন করেছেন।  
আয়োজকরা জানান, দু’দিনব্যাপী মহোৎসবের অনুষ্ঠানমালায় থাকছে ধর্মসভার পাশাপাশি ঊষালগ্নে মাঙ্গলিকী, তারকব্রহ্ম নাম সঙ্কীর্তন, সকাল-সন্ধ্যা বিরতিহীন নাম-ধ্যান, প্রভাতে এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্্গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত, পুরুষোত্তমের শুভ একোনচত্ত্বারিংশদুত্তরশতমঃ জন্মলগ্নের স্মৃতিচারণ, (পুরুষোত্তমের দিব্য তনু স্মরণে ৮১ বার পুষ্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খধ্বনি, বন্দেপুরুষোত্তমম্ ধ্বনি ও উলুধ্বনি, সমবেত প্রার্থনা, বিশ্বকল্যাণে বিশেষ প্রার্থনা, পুরুষোত্তম প্রণাম ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন, জাতীয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা ও মাতৃবন্দনা সহযোগে সৎসঙ্গ পতাকা উত্তোলন), শ্রীশ্রীঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোরমেলা, মাতৃসম্মেলন, কর্মীসম্মেলন, আন্দোবাজারে মহাপ্রসাদ বিতরণ ও রাতে লোকরঞ্জন অনুষ্ঠান।
দুই দিনর এই উৎসবের প্রধান আকর্ষণ ধর্মসভা। যার আলোচ্য বিষয় থাকবে— “শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে পরমতীর্থের ভূমিকা” এবং “শ্রীশ্রীঠাকুল অনুকূলচন্দ্রের দিব্য বাণীর আলোকে ধর্মের স্বরূপ ও বাস্তব রূপায়নের উপায়।”
দু’দিন ব্যাপী এই উৎসবের অনুষ্ঠান সূচি থেকে জানা গেছে, উৎসবের প্রথম দিক আজ শনিবার সন্ধ্যায় ধর্ম ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ বাহেস উদ্দিন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোঃ মাহবুর হাসান, পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যাপক বাসুদেব সাহা, বিশিষ্ট সমাজ সেবক মোসাব্বির হোসেন সঞ্জু, রাশেদুল রহমান রানা বিশ্বাস, ইলিয়াস আহম্মেদ হিমেল রানা। 
উসবের দ্বিতীয় দিন রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা জেলা বার সমিতির সভাপতি এড. মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এড. মলয় কুমার দাসরায়। 
দু’দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস (স.প্র.ঋ.) এবং স্বাগত বক্তব্য রাখবেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ.)। এছাড়া বিভিন্ন ধর্মীয় আলোচকবৃন্দ ঠাকুরের জীবনী ও আদর্শ নিয়ে বক্তব্য রাখবেন।
সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মণ জানান, তালনবমী উৎসবের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আজ থেকে দু’দিন ব্যাপী চলবে এই মহোৎসব। আবহাওয়া ভালো থাকলে সারা দেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হবেন। ঠাকুরের কৃপায় সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসব পালিত হবে বলে আশা করছি। গতকাল শুক্রবার থেকেই দেশের বিভিন্ন আঞ্চল থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। 

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ