ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দুমকিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেকের ওপর শারীরিক নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:২৮

পটুয়াখালীর দুমকি উপজেলার ১নং পাংগাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৬ বার নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (বারেক) মেম্বারকে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন, মানহানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাংগাশিয়া মাদ্রাসা সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমিনুল ইসলাম বারেক মেম্বার দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একটি রাজনৈতিক ও স্থানীয় স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করেছে।
বক্তারা অবিলম্বে এ ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ