ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে নাঃ নাহিদ ইসলা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঐতিহাসিক হাটিকুমরুল গোলচত্বরে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ দফা দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে আয়োজিত এ পথসভায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, দেশে আবারও রাজনৈতিক অসদাচরণ ও পুরোনো স্বৈরাচারী ধারা মাথাচাড়া দিয়ে উঠছে। সম্প্রতি তারেক রহমানের নির্বাচনী আসনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপশক্তিকে পুনর্বাসনের কোনো চক্রান্তই এ দেশের সচেতন জনগণ সফল হতে দেবে না।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং চাঁদাবাজি ও দখলবাজি বন্ধসহ আট দফা দাবিতে গণমানুষ রাজপথে নেমেছে। এসব ন্যায্য দাবি ও গণআকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করে যারা পুরোনো স্বৈরাচারী শক্তিকে মদদ দেওয়ার অপচেষ্টা করবে, তাদেরকে দেশের সাধারণ মানুষ রাজপথেই দাঁতভাঙা জবাব দেবে।

পথসভায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে প্রায় তিন হাজারেরও বেশি গাড়িবহর নিয়ে লংমার্চটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ