বাউফলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ অনুষ্ঠান
পটুয়াখালীর বাউফলে ২০২০-২০২১ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানে মধ্যে ১০হাজার টাকা করে ৩ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় বাউফল উপজেলা পরিষদ হল রুমে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেক বিতরন করেন সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য রুনিয়া বেগম প্রমুখ।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন, শেখ হাসিনার সরকার গরীব ও অসহায় মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি এ দেশের মসজিদ মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করেছিলেন তেমনি তারই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন।
ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে। যার যার ধর্ম সে সে পালন করছে। কয়েকদিন আগে একদল কুচক্রমহল শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য লিপ্ত হয়েছিল। কিন্ত তা সফল হতে পারিনি। সিসি ক্যামেরার ফুটেসের মাধ্যমে চিহ্নিত হয়েছে। তিনি সকল ধর্মের লোকদেরকে ধৈর্য ধারন করে এক সাথে শান্তিতে বসবাস করার আহবান জানান। অনুষ্ঠানে ২৫টি মসজিদ ও ৫টি মন্দিরের মধ্যে চেক বিতরন করা হয়।এরপর আ স ম ফিরোজ এমপি ৪০জন হতদরিদ্র লোকদের মাঝে ৫০বান ঢেউ টিন ও প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা প্রদানসহ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছ বিতরন করেন।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা