ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাউফলে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:৩৬

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত এক পক্ষের ব্যক্তিরা হলেন—ইমতিয়াজ রাসুল রাফি (৩৩), রফিকুল ইসলাম (৭০), মৌসুমী বেগম (৩৫), ওয়াসিম মৃধা (৩৮) ও লাকি বেগম (৪২)। 
অপর পক্ষের আহতরা হলেন—লিটু মৃধা (৫০), জাকির মৃধা (৪৫), আলাউদ্দিন মৃধা (৫০), জেসমিন বেগম (৪০) ও তাসলিমা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মৃধা বাড়ির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আহত মৌসুমী বেগমের অভিযোগ, ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লিটু মৃধা ও তার লোকজন তার বাবা রফিকুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করেন। এ খবর পেয়ে রাতে তারা ঢাকা থেকে বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছানোর পরপরই পূর্ব থেকে ওত পেতে থাকা লিটু মৃধার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর আচমকা হামলা চালায়।
তবে প্রতিপক্ষের তাসলিমা বেগম হামলার অভিযোগ অস্বীকার করে জানান, তারা এই মারামারির সঙ্গে জড়িত নন। বরং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাফির পক্ষই প্রথম তাদের ওপর হামলা চালায় এবং এতে তাদের পক্ষের তিনজন আহত হন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার