ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:৪০

রাজশাহীর বাঘায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক পাঁচ বাংলাদেশি অবশেষে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

মুক্তিপ্রাপ্ত পাঁচজনকে বাঘা-চারঘাট আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ রিসিভ করেন এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন—মোঃ মোশারফ, মোঃ শাহাবুল, মোঃ বাবর আলী, মোঃ সাইফুল ও মোঃ আসাদুল।

জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বাংলা বাজার চর থেকে পাট নিয়ে নৌপথে ফেরার সময় ভুল করে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।

দীর্ঘ ১১ দিন পর মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় ঘাটে শত শত উৎসুক জনতার ভিড় জমে। স্বজনদের কান্না ও আনন্দে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আটকদের মুক্তির জন্য বিজিবি, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামীম সরকারসহ সংশ্লিষ্টরা তৎপর ছিলেন। এর আগে শামীম সরকার আটক ব্যক্তিদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

স্বজনরা তাদের ফিরে পাওয়ায় এমপি আবু সাঈদ চাঁদ, বিজিবি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, বিশিষ্ট সমাজসেবক সজল খান, ইউপি সদস্য জিয়ার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, ভুক্তভোগী পরিবারের সদস্য ও উৎসুক জনতা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার