ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অভয়নগরে অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:২৩

যশোরের অভয়নগরে কোদলা ক্লাস্টারের ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসর নেওয়া ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অডিটোরিয়ামে কোদলা ক্লাস্টারের শিক্ষকবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কোদলা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আলিম খান ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান। শিক্ষক শিশির কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শাহাজাদি খাতুন। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন শিক্ষক পম্পা সাহা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার