ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পিকাপে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা'সহ দুই যুবক আটক


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:২৪

যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা ও নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ।স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ওই দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করেন। একপর্যায়ে কয়েকজন তাদের মারধর করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপটি জব্দ করে দুই ব্যক্তিকে থানায় নেওয়া হয়। এ বিষয়ে, অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় পিকআপ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার