ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দরে বছরে লেবার হ্যান্ডেলিং ২৩ কোটি ২৯ লাখ টাকা লুটেরাদের পকেটে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:৪৯

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা।এখনো আওয়ামীলীগ সিন্ডিকেটের দখলে বাংলাবান্ধা লেবার হ্যান্ডেলিং এটিআই নামের প্রতিষ্ঠানটি বাংলাবান্ধা স্থলবন্দরে বছরে ২৩ কোটি ২৯ লাখ টাকা এটিআই কোম্পানির মাধ্যমে যায় লুটেরাদের পকেটে 

আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চগড়ে দুর্নীতি-অনিয়মের বড় বড় ঘটনার মধ্যে স্থলবন্দরে লেবার হ্যান্ডেলিং একটি। আমদানি পণ্যের লোড বাবদ ৭৬ টাকা ৮৩ পয়সা এবং আনলোড বাবদ ৭৬ টাকা ৮৩ পয়সা প্রতিটনে নেওয়া হলেও কোন প্রকার কাজ না করে পুরো টাকা হাতিয়ে নেয় বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ও লেবার হ্যান্ডেলিং কোম্পানি। লেবার হ্যান্ডেলিং আফতাহী ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটির প্রোপাইটর বুড়িমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ওরফে বাবুল হোসেন।
আমদানিকারকদের অভিযোগ, সেবা না দিয়েও অর্থ আদায় করছে স্থলবন্দর কর্তৃপক্ষ। লোড- আনলোড এবং অন্যান্য খরচসহ প্রতিটনে ১৯১ টাকা আদায় করা হলেও লোড করে দেওয়া হয়না।এতে পুনরায় আরো লোডিং খরচ হয়।তাতে খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়।দিন দিন ব্যবসায় লোকসানে পরে স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমদানিকারকের অনেকেই।
জানা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলে রাতের আধারে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ আফতাহী ট্রেড ইন্টারন্যাশনাল  বা এটিআই নামক এই অখ্যাত কোম্পানিটিকে লেবার হ্যান্ডেলিং কাজে টেন্ডার দেওয়া হয়েছিল ২০১৮ সালে। অনেক আন্দোলন সংগ্রাম করেও কোন ফলাফল আসেনি, কারন এই এটিআই এর পেছনে রয়েছে স্থানীয় শক্তিশালী সিন্ডিকেট বা লুটেরাচক্র।। ব্যবসায়ীদের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ থাকলেও রহস্য জনক কারনে শক্ত অবস্থানে তাদের দেখা যায়নি।বছরের পর বছর এই লুটেরাচক্রকে রাতের আধাঁরে ঠিকাদারি নিয়োগ দিচ্ছে স্থলবন্দর কর্তৃপক্ষ।অভিযোগ রয়েছে আগে ফ্যাসিস্ট সরকারের বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা, সিএনএফ সদস্য ও কয়েকজন ব্যবসায়ী এ সিন্ডিকেট পরিচালনা করছিল।এখন নতুন করে এ চক্রে জড়িয়ে পড়েছে ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট শ্রমিক সংগঠনের সভাপতি আকতারুল ইসলাম বলেন,আমদানীকারকদের কাছে লোড আনলোডের টাকা নিয়ে নেয় বন্দর কর্তৃপক্ষ। তবে আমাদেরকে আনলোড বাবদ ৪২-৪৩ টাকা দেওয়া হয়।লোড না করেও বাকী টাকা এটিআই ও বন্দর কর্তৃপক্ষ নেয়।
আমদানিকারক আলাউদ্দিন বাবু বলেন, লোড আনলোডের টাকা নেয় কিন্তু কোন সেবা না দিয়ে কৌশলে প্রতিটনে ২৯-৩০ টাকা ফেরত দেয়।
এছাড়াও বন্দরে পাথর লোড করতে পেলোডার গাড়ি না থাকায় সময় ও অর্থ বেশি লাগছে।এতে লোকসান হচ্ছে ব্যবসায়।অনেকে ব্যবসা গুছিয়ে চলে গেছেন।একই কথা বলছিলেন সাইদুর রহমানসহ অনেকে।

বাংলাবান্ধা স্থলবন্দর কতৃপক্ষের হিসাব মতে ২০২৫-২০২৬ অর্থ বছরে আমদানি কৃত পন্যের পরিমান ১৫ লাখ ১৬ হাজার ১শত ৪০ মেট্রিক টন। আমদানি কৃত ১টন পন্য লোড বাবদ নেওয়া হয় ৭৬ টাকা ৮৩ পয়সা এবং আনলোড বাবদ নেওয়া হয় ৭৬ টাকা ৮৩ পয়সা। মোট ১শত ৫৩ টাকা ৬৬ পয়সা। সে হিসাবে ২০২৫-২০২৬ অর্থ বছরে লোড আনলোড বাবদ আমদানি কারকদের নেওয়া হয় ২৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৭২ টাকা।

লেবার হ্যান্ডেলিং ঠিকাদারি কোম্পানি আফতাহী ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপাইটর রুহুল আমিন বাবুল হোসেনকে মুঠোফোনে পাওয়া যায়নি।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,আমরা লোড করে দিতে চাই কিন্তু ব্যবসায়ীরা নেয়না।গাড়ি আনে লোড করে নিতে তাদের খরচ বেশি হবে ।লোডিং বাবদ আমদানিকারকদের ৩২ টাকা ফেরত দেওয়া হয়।তবে বাকী ৪৪ টাকা ৮৩ পয়সা কোথায় যায় তার হিসাব দিতে নারাজ এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার