কুমিল্লায় এপেক্স বাংলাদেশের ‘জয়েন্ট ক্লাব স্কুলিং’ অনুষ্ঠিত
এপেক্স বাংলাদেশের উদ্যোগে কুমিল্লায় দিনব্যাপী ‘জয়েন্ট ক্লাব স্কুলিং’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
Apex Club of Comilla, Apex Club of Comilla City, Apex Club of Metropolitan, Apex Club of Oparaitha ও Apex Club of Silkway-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এপেক্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সভাপতি এপেক্সিয়ান এম. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৮-এর সভাপতি এপেক্সিয়ান ইয়াসিন সুমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের সভাপতি এপেক্সিয়ান জসিম উদ্দিন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে এপেক্সের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ, সভা পরিচালনা, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নসহ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ডিনার সভা প্রাণবন্ত করার উপায় নিয়ে আলোচনা করেন এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ আলী টিপু। সফল বার্ষিক সাধারণ সভা (AGM) সম্পর্কে আলোচনা করেন এপেক্স ক্লাব অব কুমিল্লার অতীত সভাপতি এপেক্সিয়ান মাহবুবুল হক। এছাড়া পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এপেক্স বাংলাদেশের পিএমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এপেক্সিয়ান রোমান। এরপর উপস্থিত সবাই মিলে জাতীয় সংগীত পরিবেশন করেন।
পরে ‘আইডিয়াল অব এপেক্স’ উপস্থাপন করেন এপেক্সিয়ান গোলাম মোহাম্মদ সামদানী। ইনভোকেশন পরিচালনা করেন এপেক্সিয়ান আব্দুল হাই শরিফ। এ সময় সবাই মিলে এপেক্স সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের অতিথিদের পরিচয়পর্ব ‘Introduction of Guest’ পরিচালনা করেন এপেক্সিয়ান সি. এম. আহাদ। এছাড়া ‘Greeting’ পর্ব পরিচালনা করেন এপেক্সিয়ান জান্নাতুন ফেরদৌস রুমা।
নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, এপেক্সের মূল লক্ষ্য হচ্ছে নেতৃত্বের বিকাশের পাশাপাশি মানবসেবা ও সামাজিক কল্যাণে ভূমিকা রাখা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, মতবিনিময় ও স্কুলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, একটি ক্লাবের কার্যক্রমকে সফল ও গতিশীল করতে সঠিক পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন, নিয়মতান্ত্রিক সভা পরিচালনা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ ধরনের যৌথ আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
দিনব্যাপী এ আয়োজনে এপেক্স বাংলাদেশের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি, কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা, প্রশিক্ষণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে ‘জয়েন্ট ক্লাব স্কুলিং’ আয়োজনটি সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ