ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: এস এম জিলানী


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:৫০

গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস হলরুমে জুনিয়র বৃত্তি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। শুধু ভালো ফলাফল নয়, যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা যাতে মাদকের ভয়াবহতায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে পরিবারকে সতর্ক থাকতে হবে। প্রতিটি ঘর থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৯২ জন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৩ জন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৯ জনসহ মোট ১৪৪ শিক্ষার্থীকে স্মারক সম্মাননা দেওয়া হয়।

টুঙ্গিপাড়া জিটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু কুলদানন্দ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার