বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বড়লেখা পৌরসভা ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের যৌথ উদ্যাগে মাধবকুন্ড পর্যটন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
এ সময় মাধবকুন্ড পর্যটন এলাকায় বাস ষ্ট্যান্ডের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।
ইউএনও বলেন, প্রধানমন্ত্রী উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা অংশ হিসেবে মাধবকুন্ড পর্যটন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এই মাধবকুন্ড ইকোপার্কে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন, তাদের সচেতনতা ও ময়লা আবর্জনা গুলো যথাযথ স্থানে পেলার জন্য ৪ টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনসাধারণকে সচেতন করেন। দেশব্যাপী এই কার্যক্রম পরবর্তীতে অন্যান্য ইউনিয়নে অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: আলিম উদ্দিন, বন বিভাগের রেঞ্জার নীলোৎপল সরকার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য মোস্তফা উদ্দিন, আশফাক আহমদ, ফয়সাল মাহমুদ, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, আপ্তাব উদ্দিন, মো: হিফজুর রহমান, লিয়াকত আলী, আব্দুর রব, শাহানাজ আক্তার, সুলেখা পাল, ফাতেমা বেগমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ