ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‘টুকু আসে, টুকু যায়’ সিরাজগঞ্জের হাটিকুমরুলে "পাটওয়ারী


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:৫২

​সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায়  বাংলাদেশ জামায়েত ইসলামী আয়োজিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে  পথসভায় যোগ দিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই পথসভায় তিনি বক্তব্য রাখেন। সভায় বিদ্যুৎ সংকট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করে পাটওয়ারী বলেন, "দেশে বিদ্যুৎ ব্যবস্থার বেহাল দশা সৃষ্টি হয়েছে। মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।" 

সাবেক জোট সরকার আমলের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সময়ের লোডশেডিংয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি রসিকতা ও ক্ষোভের সাথে বলেন, "এখন সর্বত্র একটা কথা ছড়িয়ে পড়েছে— ‘টুকু আসে, টুকু যায়’।

তবে বাস্তব অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বিদ্যুৎ এখন আর ঠিকমতো আসেও না।"
​পথসভায় তিনি আরও দাবি করেন, ক্ষমতাসীনরা জনগণের আশা-আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে একধরনের ফ্যাসিবাদী আচরণ চালাচ্ছে।

খুন-গুম ও বিভিন্ন অপকর্মের কারণে সাধারণ মানুষ এই ব্যবস্থার ওপর চরম ক্ষিপ্ত হয়ে পড়েছে। তিনি বলেন, অবর্ণনীয় দুর্ভোগ ও প্রখর রোদ উপেক্ষা করেও সাধারণ মানুষ আজ লংমার্চ ও আন্দোলনে রাস্তায় নেমে এসেছে।

​উক্ত পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতার সমাগম ঘটে। নেতারা অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার