ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ধুনটে ৬ কোটি টাকার প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:৫৩

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন ভবনে প্রবেশ করেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। পরে তিনি সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন।
ফলক উন্মোচন শেষে ভবন প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ। পরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
বক্তব্যে তিনি বলেন, “আমি ধুনটকে একটি আধুনিক মডেল ধুনট হিসেবে গড়ে তুলব।” এ সময় সরকারি কর্মকর্তাদের থাকার জন্য পৃথক ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, সাবেক পৌর প্রশাসক আলিমুদ্দিন হারুন মন্ডলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার