ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-৯-২০২৬ বিকাল ৫:২১

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে প্রতিনিঊি সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (১৯ সেপ্টম্বর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখুল হাদীস মাওলানা মো. আব্দুল হক কাওসারী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক এর সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাইখুল হাদীস আল্লামা মাওলানা উবায়দুল্লাহ ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব, সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায় ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,  বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,সহকারি মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী,  সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালেক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক সাআাদ বিন জাকির, জেলা জমিয়তের সহ সভাপতি আব্দুল গফফার, যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ মাও. আনোয়ার, জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি আবু জাফর, 

সভায় সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমেদ। আরও বক্তব্য রাখে উপজেলা ও পৌরশাখা সমূহের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা ইসলাম ও সার্বভৌম রক্ষা এবং কুরআন সুন্নার আইন বাস্তবায়নে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহে সংগঠন গড়ে তোলার আহবান জানান। 

বিশেষ অতিথি খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব বলেছেন হাসিনাকে ফাঁসির কাস্টে নয়, হাইকোর্টের সামনে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর হবে। সম্পত্তি হস্তান্তর আইন কুরআনের আলোকেই করতে হবে। 

সভায় প্রধান বক্তা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আসন্ন পৌর নির্বাচনে  পটুয়াখালীর তিনটি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা করেন। এরা হলেন পটুয়াখালী পৌরসভায় মাও.বেলাল হোসেন, বাউফল পৌরসভায় মাও. সাআাদ বিন জাকির ও  কুয়াকাটা পৌরসভায় মুফতী উমর ফারুক। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার