ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৬ বিকাল ৫:৪৯

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে হাফিজার রহমান পুনরায় সভাপতি এবং খন্দকার মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য সাত সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সিনিয়র সহ-সভাপতি বেনজীর রহমান, সহ-সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসাইন।

আদমদীঘি প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মিহির সরকার, মোমিন খান, আবু হাসান ও হেদায়েতুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার