ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৯-৯-২০২৬ বিকাল ৫:৫৭

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রত্না বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলা ও অপারেশন-পরবর্তী যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। শুক্রবার রাতে নওয়াপাড়ার ফাতেমা প্রাইভেট হাসপাতালে অপারেশনের পর শনিবার ফজরের নামাজের পর রত্না বেগমের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। নিহত রত্না বেগম বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়ীয়া গ্রামের নাজমুল হোসেন মুরাঙ্গীর স্ত্রী। পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে রত্না বেগমকে ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। টিউমারজনিত সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে তার সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ তার অপারেশন করেন। স্বজনদের অভিযোগ, অপারেশনের পর থেকেই রত্না বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে শনিবার ফজরের নামাজের পর তার মৃত্যু হয়।মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপারেশনকারী চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ বলেন, অপারেশন শেষ করে তিনি হাসপাতাল থেকে চলে যান। রোগীর রক্তচাপ কিছুটা বেড়েছিল। তার ধারণা, স্ট্রোকজনিত কারণেও ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র, অপারেশনের বিবরণ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের মতামত পর্যালোচনা করা প্রয়োজন। এদিকে চিকিৎসায় অবহেলা কিংবা অপারেশন-পরবর্তী যথাযথ পর্যবেক্ষণের ঘাটতির অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু ফাতেমা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে বন্ধ করে দেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার