ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:৩৭

বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী প্রবণতা পুরো আর্থিক ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। বর্তমানে মোট ঋণের ৩২ শতাংশের বেশি খেলাপি হয়ে পড়ায় ব্যাংকের ঋণ আদায় ও পুনঃবিনিয়োগের স্বাভাবিক চক্র ব্যাহত হচ্ছে।

এর ফলে ব্যাংকের মুনাফা, মূলধন সক্ষমতা, নতুন ঋণ বিতরণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকা- নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। 
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট  আয়োজিত ২৩তম নুরুল মতিন মেমোরিয়াল লেকচার-এ ‘ব্যাংকিং-এ নৈতিকতা’ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে  জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাহবুব উল্লাহ এ কথা বলেন।
 
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাহ্বুব উল্লাহ্ স্মারক বক্তৃতা প্রদান করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
জাতীয় অধ্যাপক  বলেন, ব্যাংকিং ব্যবস্থার মূল চালিকাশক্তি হলো ঋণের অর্থ বারবার অর্থনীতিতে ঘুরে ফিরে ব্যবহার হওয়া। ব্যাংক আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ঋণ দেয়, সেই ঋণের কিস্তি ও সুদ ফেরত এলে তা আবার নতুন ঋণ হিসেবে বিনিয়োগ করা হয়।

কিন্তু খেলাপি ঋণ বাড়তে থাকায় এই স্বাভাবিক চক্র বাধাগ্রস্ত হচ্ছে।
 
দীর্ঘদিন ধরে লোকসান ও খেলাপি ঋণের কারণে কিছু ব্যাংক আন্তর্জাতিক ব্যাসেল-২ মানদ- অনুযায়ী প্রয়োজনীয় মূলধন সংরক্ষণেও সমস্যার মুখে পড়ছে। এর ফলে তাদের নতুন ঋণ বিতরণের সক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে বলে এই জাতীয় অধ্যাপক মনে করেন।
তিনি আরও বলেন, যেসব ব্যাংকের এখনো ঋণ দেওয়ার সক্ষমতা রয়েছে, তারাও ঝুঁকি কমাতে নতুন ঋণ অনুমোদনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিচ্ছে। এর ফলে যোগ্য উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় কার্যকরী মূলধন এবং নতুন বিনিয়োগের জন্য ঋণ পেতে সমস্যায় পড়ছে। এর প্রভাব উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পড়তে পারে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান, এফসিএমএ ব্যাংকিং খাতে নৈতিকতা, সুশাসন, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি ব্যাংকের মূল শক্তি শুধু তার মূলধন, প্রযুক্তি বা তারল্যের ওপর নির্ভর করে না; বরং ব্যাংকের প্রতি আমানতকারী, ঋণগ্রহীতা, বিনিয়োগকারী এবং সামগ্রিক অর্থনীতির আস্থাই ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। 

স্বাগত বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ এজাজুল ইসলাম ব্যাংকিং খাতে সর্বোচ্চ নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ঋণ অনুমোদন, ঋণ পুনঃতফসিলীকরণ, সম্পদের মূল্যায়ন, গ্রাহক নির্বাচন এবং ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে নৈতিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ, ব্যাংকার এবং  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

aliul / aliul

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

সুদের হার নয়, বিনিয়োগে বড় বাধা আস্থার সংকট

খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত

এক নাগরিক এক ওয়ালেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

একটি ব্যাংকের সমস্যা পুরো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত

বাড়ল সোনার দাম

বাড়লো সোনার দাম

সেপ্টেম্বরের ১৭ দিনে বৈদেশিক কর্মসংস্থান ৪০ হাজারের বেশি

বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

সোনা ও রুপার গহনা বাজারে আজ যে দামে মিলবে

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে