মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ
মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে জ্যোতির্পদার্থ বিদ্যায় এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি গবেষক মুস্তাফা মুহিবুল্লাহ। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 'Center for Astrophysics (CfA) & Harvard & Smithsonian'-এর যৌথ অনুসন্ধানে আবিষ্কৃত হয়েছে নতুন এক শ্রেণির মহাজাগতিক বস্তু, যার নাম দেওয়া হয়েছে Hypersoft X-ray Sources (HSS)। এই আন্তর্জাতিক গবেষণা দলের নেতৃত্বে ছিলেন কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্কুলের ২০০৭ ব্যাচের মেধাবী ছাত্র মুস্তাফা মুহিবুল্লাহ। রুয়েট (RUET) থেকে সফলভাবে পড়াশোনা সম্পন্ন করে বর্তমানে তিনি অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত অবস্থায় আছেন। এই গবেষণায় তার সাথে পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পিএইচডি সুপারভাইজার ড. জিমি আরউইন এবং CfA-এর ড. রোজান ডি স্টেফানো।
গবেষক মুস্তাফা মুহিবুল্লাহ জানান, নাসার (NASA) বিখ্যাত Chandra X-ray Observatory-এর সংরক্ষিত দীর্ঘদিনের তথ্য বিশ্লেষণ করে মোট ৬টি গ্যালাক্সিতে ৮৪টি HSS উৎস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে: Andromeda (M31): আমাদের সবচেয়ে কাছের প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরের এই গ্যালাক্সিতে ২১টি HSS চিহ্নিত হয়েছে। Pinwheel Galaxy (M101): পৃথিবী থেকে প্রায় ২ কোটি ১০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত চাকতির মতো সর্পিল আকৃতির এই গ্যালাক্সিতে ৭টি উৎস পাওয়া গেছে।
এছাড়াও গবেষণার নির্ভরযোগ্যতা বাড়াতে নাসার Hubble Space Telescope এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) XMM-Newton-এর সংগৃহীত তথ্যও ব্যবহার করা হয়েছে।
কেন এতদিন অদৃশ্য ছিল এই মহাজাগতিক বস্তু এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, HSS অত্যন্ত কম শক্তির এক্স-রে (X-ray) বিকিরণ করে, যা সাধারণ প্রযুক্তিতে শনাক্ত করা অত্যন্ত কঠিন। গবেষকদের মতে, এই বস্তুগুলো বিপুল পরিমাণে চরম অতিবেগুনি রশ্মি বা Extreme Ultraviolet (EUV) নির্গত করে। কিন্তু আমাদের মিল্কিওয়ে ছায়াপথের ঘন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এই EUV শোষণ করে নেওয়ায় এগুলো এতদিন টেলিস্কোপের চোখ এড়িয়ে অদৃশ্য অবস্থায় ছিল EUV সরাসরি শনাক্ত না করে, এর সাথে সম্পর্কিত ক্ষীণ ও কম-শক্তির এক্স-রে বিশ্লেষণ করে এদের অস্তিত্ব সফলভাবে উন্মোচন করা হয়েছে।
HSS-এর প্রকৃতি ও জ্যোতির্বিজ্ঞানে এর কি প্রভাব পড়বে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, HSS একক কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো মূলত: দ্বৈত নক্ষত্রব্যবস্থা (Binary Star System): শ্বেত বামন (White Dwarf), নিউট্রন স্টার (Neutron Star) কিংবা কৃষ্ণ গহ্বর (Black Hole)-সমৃদ্ধ দুটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত ব্যবস্থা, যা একে অপরকে কেন্দ্র করে ঘোরে। এছাড়া Type Ia Supernova-এর পূর্বসূরি জ্যোতিঃপদার্থবিজ্ঞানের দীর্ঘদিনের প্রশ্ন ছিল—টাইপ ওয়ান-এ সুপারনোভা বিস্ফোরণের আগের নক্ষত্রব্যবস্থা ঠিক কেমন হয়? HSS আবিষ্কারের মাধ্যমে সেই অজানা অধ্যায়ের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তঃনাক্ষত্রিক গ্যাসের আয়নীকরণে ভূমিকা রেখেছে। HSS থেকে আসা শক্তিশালী EUV বিকিরণ গ্যালাক্সির আন্তঃনাক্ষত্রিক মাধ্যম (ইন্টারস্টেলার মিডিয়াম)-এর হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করে গ্যাস আয়নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এটি মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে তিনি জানান, গবেষকদের ধারণা, বর্তমানে শনাক্ত হওয়া ৮৪টি HSS প্রকৃত সংখ্যার খুব সামান্য একটি অংশ মাত্র। মহাবিশ্বে আত্মগোপন করে থাকা EUV জগতের এই আবিষ্কার গ্যালাক্সির গ্যাসের আয়নীকরণ, অতিঘন মহাজাগতিক বস্তুর গঠন এবং মহাবিশ্বের প্রসারণ মাপার অন্যতম প্রধান মানদণ্ড Type Ia Supernova নিয়ে ভবিষ্যৎ গবেষণায় এক নতুন পথের সূচনা করল।
কেপিএম স্কুলের ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "মুস্তাফা মুহিবুল্লাহ আমাদের ব্যাচের অত্যন্ত মেধাবী ও অনন্য একজন ছাত্র ছিলেন। তাঁর আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্য কেবল আমাদের কেপিএম স্কুলের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক বিরাট গর্বের বিষয়। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জন কাপ্তাইসহ সারা দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার নতুন এক উদাহরণ হয়ে থাকবে।"
প্রসঙ্গত, কাপ্তাইয়ের মাটি থেকে উঠে এসে আন্তর্জাতিক বিজ্ঞানমঞ্চে বাংলাদেশি তরুণ মুস্তাফা মুহিবুল্লাহর এই অবদান বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও গর্বের সাথে তুলে ধরেছে।
এমএসএম / এমএসএম
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত
নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার
বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে
সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত