ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:৪৪

কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলার শিকার, বিশিষ্ট সমাজকর্মী ও রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের আজীবন সদস্য মো. এমদাদুল হক শাহজাহানের উপর নৃশংস আক্রমণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
‎রবিবার সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ারে সচেতন অভিভাবকবৃন্দ, জেলা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্বাস্থ্য অধিকার ফোরামের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শহরের সর্বস্তরের সাধারণ নাগরিক, আইনজীবী, সাংবাদিক ও বিক্ষুব্ধ অভিভাবকেরা অংশ নেন।ই-পেপার সাবস্ক্রাইব করুন
‎মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন,পৌর জামায়াতের আমির আব্দুস ছামাদ মু. মামুন, গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সওগাত উছমানী চৌধুরী তিমন, সাংবাদিক তছদ্দুক রেজা ইমন এবং মো. ফারুক আহমেদ।মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সুনামগঞ্জের মতো একটি শান্ত ও ঐতিহ্যবাহী শহরে দিনের আলোতে প্রিয়াঙ্গন মার্কেটের মতো জনাকীর্ণ স্থানে একজন সম্মানিত সমাজকর্মীর উপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজের সন্তানকে বখাটেদের হাত থেকে বাঁচাতে গিয়ে আজ তাকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। এই বর্বরোচিত ঘটনা প্রমাণ করে শহরে সাধারণ মানুষের জানমালের ন্যূনতম কোনো নিরাপত্তা নেই।
‎শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরও বলেন, ইদানীং সুনামগঞ্জ শহরে তথাকথিত 'কিশোর গ্যাং' এবং বখাটেদের বেপরোয়া দাপট আশঙ্কাজনক হারে বেড়েছে। এদের পেছনে স্থানীয় রাজনৈতিক বা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। কিশোর গ্যাংয়ের আতঙ্কে অভিভাবকেরা তাদের সন্তানদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠাতে ভয় পাচ্ছেন। আমরা আমাদের সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতে শঙ্কাবোধ করছি। অবিলম্বে এই গ্যাং কালচার ও তাদের নেপথ্যের গডফাদারদের নির্মূল করতে হবে।
প্রশাসনের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা অবিলম্বে হামলার মূল হোতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের দাবি জানান। একইসাথে জেলা শহরের স্কুল-কলেজগুলোর ছুটির সময়ে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানানো হয়।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন
‎মানববন্ধনে শহরের  অভিভাবকদের সাথে নিয়ে আগামী শনিবার শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অভিভাবক সমাবেশ আয়োজনের কথা জানানো হয়।
‎
‎উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজের সন্তানকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গেলে এমদাদুল হক শাহজাহানের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসীরা। হামলায় তিনি মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ ইতিমধ্যেই শ্রাবণ নামের প্রধান এক আসামিকে গ্রেপ্তার করেছে। তবে এজাহারভুক্ত অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত