ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:৪৯

চার হাজার পিস ইয়াবাসহ বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তার আপন ভাই তামিম হোসেন (২৮)। 
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই হানিফ মোল্লা, এএসআই রফিকুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স গৌরনদী বাসস্ট্যান্ডস্থ বন্দর সড়কের সামনে থেকে ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করেন। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে দুই ভাইয়ের কাছ থেকে সর্বমোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা গেছে, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক দুইভাইকে আসামি দেখিয়ে  আদালতে সোর্পদ করা হবে।
  আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এমএসএম / এমএসএম

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ