ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:৫০

সুন্দর, নিরাপদ আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে শনিবার অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে আন্তর্জাতিক অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের মাস্টার এজেন্টসহ দুই সদস্য গ্রেফতার করা হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ তৌফিকুল আমিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে। দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং বা জুয়া পরিচালনা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে আপন মামা ও ভাগ্নিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বারহাট্টা থানার ইসলামপুর এলাকার মৃত এরশাদুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম ওরফে সজীব (২৯) এবং একই এলাকার আব্দুল গনির মেয়ে মিমরুন নাহার তন্বী (২৪)।

পুলিশ জানায়, আটকের পর তাদের মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া পরিচালনার আইডি, পাসওয়ার্ড ও অসংখ্য আলামত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল হোতা মাজহারুল ইসলাম সজীব জানান, তিনি ২০২২ সালে '1xBet' নামের বেটিং সাইটে সাব-এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা শুরু করেন। পরবর্তীতে ২০২৪ সাল থেকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একজন রাশিয়ান ম্যানেজারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তিনি ‘মাস্টার এজেন্ট’ হিসেবে পদোন্নতি পান। এরপর থেকে নিজের অধীনে একাধিক সাব-এজেন্ট নিয়োগ দিয়ে তিনি বিশাল জুয়ার নেটওয়ার্ক চালিয়ে আসছিলেন।

'1xBet' ছাড়াও সজীব 'MEGA CASINO WORLD' এবং 'Coldbet' এর মতো সাইটে জুয়া পরিচালনা করতেন। অবৈধ লেনদেন ও অর্থপাচারের জন্য তারা 'management.io' এবং 'mobcash' এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতেন বলে পুলিশ নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হতে এমন চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে পুলিশ এবং চক্রের অন্য সদস্যদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।

অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নেত্রকোনা জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

এমএসএম / এমএসএম

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ