চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গুপ্রতিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সদর ও পৌর শাখা।
রবিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল এলাকায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরা এবং তা থেকে সুরক্ষার বিভিন্ন উপায় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি জমে থাকা পানি পরিষ্কার করা ও মশা থেকে বাঁচার ব্যক্তিগত সতর্কতার বিষয়েও সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, সদর থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক মুজিবুর রহমান মজু, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রেজা, নাচোল উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলী এবং পৌর যুবদলের অন্যতম সদস্য মারুফ হোসেন শিমুলসহ যুবদলের বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, "জনগণের সুখে-দুঃখে বিএনপি এবং এর অঙ্গসংগঠন সবসময় পাশে রয়েছে। ডেঙ্গুর মতো স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় কেবল সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত
নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার
বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে
সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত