ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট


এস এম পিন্টু ও সৈয়দ আককাস উদদীন photo এস এম পিন্টু ও সৈয়দ আককাস উদদীন
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১:৪

বনবিভাগের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের কনজারভেটর অব ফরেস্টস (সিএফ)  এ এস এম জহির উদদীন আকনের ছত্রছায়ায় বনের সম্পদ লুটপাটের অভিযোগ ওঠেছে একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে। স্থানীয় কতিপয় বনদস্যুর যোগসাজসে কতিপয় লোভী কর্মকর্তা বনের সম্পদ ও পরিবেশ নষ্টের খেলায় মেতে ওঠেছে চক্রটি। এসব বিষয় নিয়ে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন একই জেলার ভালুকা উপজেলার ধামশুর এলাকার বিপ্লব সরকার নামের এক ব্যক্তি।  বন বিভাগের জমি দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং সরকারি সম্পদের অপব্যবহারের রোধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে ধামশুর, কাঁঠালি, বাঁশিল ও মেহেরাবাড়ী মৌজায় বন বিভাগের জমিতে বিভিন্ন ধরনের ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে সরকারি বনভূমি ও সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্ন ব্যক্তি ও মধ্যস্থতাকারীর মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণে সহযোগিতা করছেন। বিষয়টি সম্পর্কে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি নিজের প্রভাব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের কথা জাহির করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন, যা সরকারি কর্মচারীর আচরণবিধির পরিপন্থী। ময়মনসিংহ জেলার একাধিক বনকর্মকর্তার সাথে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে। 

সূত্র জানায়, ময়মনসিংহের বনবিভাগে ডিএফও ও রেঞ্জারদের দুর্নীতির তথ্য বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হলেও  কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের। বরং মোটা অংকের ঘুষের বিনিময়ে রেঞ্জ  কর্মকর্তা সাদিকুজ্জামানকে ময়মনসিংহের ভালুকা রেঞ্জে পদায়ন করেছেন বলে কনজার্ভেটর অব ফরেস্টস (সিএফ) জহির উদদীন আকনের  বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। 

সূত্র জানায়, হবিরবাড়ি বিটের জামির দিয়া মৌজার ৬৭নং দাগে বনের জমি ছেড়ে দিয়ে জবর দখলের জায়গা (যেখানে ঘরবাড়ী আছে) সনাক্ত করা হয়েছে। ১ কোটি টাকার বিনিময়ে ৫০ কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দেওয়া হয়েছে। ভালুকা রেঞ্জের ডেপুটি রেঞ্জার মুশফিকুর রহমান মানিককে  গোটা ভালুকার ক্যাশিয়ার বানিয়েছেন সিএফ জহির উদদীন আকন। বনবিভাগের বিধিমালা অনুযায়ী একজন রেঞ্জার বা ডেপুটি রেঞ্জার একটিই দায়িত্ব পালন করতে পারেন তবে ক্ষেত্র বিশেষে লোকবল কম হলে অল্পদিনের জন্য অতিরিক্ত আরেকটা দায়িত্ব পালন করা যায়। কিন্তু এই মুশফিককে মেহেরাবাড়ী ক্যাম্প অফিসার, রেঞ্জ  সহকারী ভালুকা এবং সিস্টোর চেক গেইটের স্টেশন অফিসার পদে একসাথে ৩টি  দায়িত্ব দিয়ে রেখেছেন।  সিএফ নিজেই ময়মনসিংহ বনবিভাগের ডিএফওকে চাপ দিয়ে একব্যক্তিকে এতগুলো দায়িত্ব দিতে বাধ্য  করেছেন। ফলে বেপরোয়া গতিতে চাঁদাবাজি করছেন তিনি। গত জুন মাসের প্রথম দিকেই সিএফ জহির উদদীন আকনের প্রিয় সাদিকুজ্জামান ও এই ডেপুটি রেঞ্জার  মুশফিক মিলে ৩টি কাঠের গাড়ি আটক করে মামলার ভয় দেখিয়ে পাচারকারিদের কাছ থেকে  সাড়ে ৪ লাখ টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।  সিএফ এর সাথে সম্পর্ক থাকায় ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) অমান্য করে নিজেদের ইচ্ছেমতো কাজ করছেন সাদিকুজ্জামান ও মানিক। 

শুধু তাই নয়, গত জুলাই মাসে ৫ লাখ টাকার বিনিময়ে ভালুকার মেহেরবাড়ি মৌজায় বনের জমিতে একটি পাচতলা বিল্ডিং করার অনুমোদন দেওয়া হয়েছে। একই রেঞ্জের হবিরবাড়ি বিটের অধীন বনের জমি দখল করে তৈরি করা হচ্ছে শতশত বসত ঘর। এছাড়া সম্প্রতি ভালুকা রেঞ্জের কাদিরগড় বিটের কয়েকশ গজারী গাছ কেটে বিক্রি করে দেয়। পত্রিকায় আসে, তদন্ত হয় কিন্ত সিএফ ম্যানেজ হয়ে ভালুকার রেঞ্জ কর্মকর্তা সাদিকুজ্জামান ও ডেপুটি রেঞ্জার মানিককে দেয় দায়মুক্তি। আর এসব কাজের জন্য ভালুকার স্থানীয় এক বিএনপি নেতার দামী গাড়িতে করে টাকার ব্যাগ নিয়ে সিএফ এর বাসায় যান এই মুশফিকুর রহমান। 
এবিষয়ে ভালুকার রেঞ্জ কর্মকর্তা সাদিকুজ্জামান বলেন, দুদকে দায়ের করা অভিযোগ হয়তো সঠিক তবে সেটি আমার আমলের নয়, এগুলোর সাথে আগের রেঞ্জার জড়িত থাকতে পারে। 

ডেপুটি রেঞ্জার মুশফিকুর রহমান মানিক বলেন, আমার বিরুদ্ধে কোন দৃশ্যমান অভিযোগ নেই। দুদকে কেন প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ দিলেও আমি ভয় পাই না। বাড়ি ঘর তৈরি করার বিষয়ে তিনি বলেন, এগুলো আমার আমলে নয়, আগের। আমি আসছি ৬ মাস হয়েছে মাত্র। 
এবিষয়ে জানতে বনবিভাগের কেন্দ্রীয় অঞ্চল ঢাকার কনজারভেটর অব ফরেস্টস (সিএফ) এএসএম জহির উদ্দীন আকনের মোবাইলে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ