ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নওশের বিশ্বাস সভাপতি সম্পাদক মল্লিক মনিরুল

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১:১০

নড়াইলের কালিয়ায় জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নড়াগাতি থানার ইটভাটা মালিক সমিতির সদস্য বিশ্বাস নওশের আলী। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. কুশল। সভা পরিচালনা করেন কালিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির মল্লিক মো. মনিরুল ইসলাম।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশ্বাস নওশের আলীকে সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রাজিব সাহাকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।

সভায় জানানো হয়, শুধু জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত এবং জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে ইট উৎপাদনকারী ভাটার মালিকদের নিয়ে সমিতির কার্যক্রম পরিচালিত হবে। কয়লা ছাড়া অন্য জ্বালানি ব্যবহারকারী ইটভাটা মালিকদের সমিতির অন্তর্ভুক্ত করা হবে না।

বক্তারা সরকারি সবুজ বনায়ন কর্মসূচির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গাছপালা উজাড় করে কাঠ জ্বালানি ব্যবহারকারী ব্যারেল ভাটা বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ