ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১:২৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা শেয়ারের মধ্যে প্রায় পৌনে ৩১ লাখ শেয়ার তার ছেলে সৈয়দ নাসিম মনজুর ও মেয়ে মুনিজ মনজুরের মধ্যে সমানভাবে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ বাবার রেখে যাওয়া এসব শেয়ারের ৫০ শতাংশ করে পেয়েছেন ছেলে-মেয়ে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি।

আগের ঘোষণার ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছে, প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই নমিনির হিসাবে স্থানান্তর করা হয়েছে।

এই শেয়ারের ৫০ শতাংশ পেয়েছেন ছেলে সৈয়দ নাসিম মনজুর এবং বাকি ৫০ শতাংশ পাবেন মেয়ে মুনিজে মনজুর। হিসাব অনুযায়ী, দুজনের প্রত্যেকেই ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি করে শেয়ার পেয়েছেন।

সৈয়দ নাসিম মনজুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন পরিচালক। আর মুনিজ মনজুর ব্যাংকটির একজন উদ্যোক্তা। ব্যাংকটির তথ্য অনুযায়ী, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে শেয়ারগুলো দুই নমিনির সংশ্লিষ্ট হিসাবে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডে প্রয়াত এই উদ্যোক্তার নামে থাকা মোট ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার এই উত্তরাধিকারী দুই সন্তানের নিকট হস্তান্তর করা হয়েছে। এই কোম্পানিটির উদ্যোক্তা হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী।

aliul / aliul

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

সুদের হার নয়, বিনিয়োগে বড় বাধা আস্থার সংকট

খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত

এক নাগরিক এক ওয়ালেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

একটি ব্যাংকের সমস্যা পুরো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত

বাড়ল সোনার দাম

বাড়লো সোনার দাম

সেপ্টেম্বরের ১৭ দিনে বৈদেশিক কর্মসংস্থান ৪০ হাজারের বেশি

বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেগুন ১৪০ টাকা

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

সোনা ও রুপার গহনা বাজারে আজ যে দামে মিলবে

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে